সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টুরিস্ট পুলিশের জাতীয় কনফারেন্সে কক্সবাজার রিজিয়নের ভূয়সী প্রশংসা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৩৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
টুরিস্ট পুলিশের জাতীয় কনফারেন্সে কক্সবাজার রিজিয়নের ভূয়সী প্রশংসা
টুরিস্ট পুলিশের জাতীয় কনফারেন্সে কক্সবাজার রিজিয়নের ভূয়সী প্রশংসা

বাংলাদেশ টুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভায় কক্সবাজার রিজিয়নের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় অতিরিক্ত আইজিপি কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অপরাধ দমন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক অভিযান এবং পরিবেশ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।তিনি বলেন,কক্সবাজার রিজিয়ন দেশের পর্যটন কেন্দ্রিক নিরাপত্তা ও সেবা প্রদানে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে তা প্রশংসনীয়। আগামী দিনে এই ধারা অব্যাহত রেখে আরও শক্ত মনোবল নিয়ে দায়িত্ব পালন করতে হবে।এসময় তিনি কক্সবাজার রিজিয়নের কর্মকর্তাদের অনুপ্রাণিত করে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।সভায় আরও উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স মোঃ রুহুল আমিন, বিপিএম, ঢাকা, মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশন (অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল ডিভিশন), বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগ। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তা, সব রিজিয়নের পুলিশ সুপার এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ