বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক / ৬০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ, বিপুল ডাকাতি সরঞ্জামাদি ও ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ এক ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ সাহিত্যিকাপল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাস হঠাৎ পিছু হটে যায়। এসময় পুলিশ দল দীর্ঘ সময় ধরে মাইক্রোবাসটিকে অনুসরণ করে। একপর্যায়ে মাইক্রোবাসে থাকা ডাকাতরা পুলিশের টহল টিমের দিকে বন্দুক তাক করে দ্রুত পালানোর চেষ্টা করে। তবে সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে পুলিশ এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যের নাম মো. জসিম উদ্দিন (৪২)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আজিম বাপের বাড়ির আবু ছৈয়দের পুত্র।

অভিযানকালে পুলিশ ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে এবং গাড়ি তল্লাশি করে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি গ্রিল কাটার, ১টি ছোট দা, ৪টি কসটেপ, চার জোড়া জুতা, ৩টি মোবাইল ফোন, ১টি ডিজিটাল নাম্বার প্লেট ও ১টি লেমিনেটেড নাম্বার প্লেটসহ বিভিন্ন ডাকাতি সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ