বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৬৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দীন শাহীন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

কক্সবাজারে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার জেলা পুলিশ সুপার মোঃ সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সকলের আনন্দ-উৎসবে পরিণত হয়েছে। তাই পূজার্থীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে উৎসব উদযাপন করতে পারবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা এবং মাদকপ্রবণ অঞ্চলে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও আনসার সদস্যদের সমন্বিত উদ্যোগে কক্সবাজারের প্রতিটি পূজা মণ্ডপে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ