আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার স্টেশনে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের প্রচারণা অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, জননেতা শাহজাহান চৌধুরীর গণসংযোগে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। জনগণের আস্থার প্রতীক হিসেবেই শাহজাহান চৌধুরী আবারও জয়লাভ করবেন ইনশাআল্লাহ।