বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও অপহরণকারী মুন্না র‌্যাবের হাতে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক / ১৪৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও অপহরণকারী মুন্না র‌্যাবের হাতে গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের শীর্ষ ডাকাত ও অপহরণচক্রের মূলহোতা, ১৪ মামলার পলাতক আসামি নুরুল ইসলাম মুন্না (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। মুন্না টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল মাঠপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদে জানতে পারি ১২ মামলার পলাতক আসামি নুরুল ইসলাম মুন্না (৪০) টেকনাফ সদর মাঠ পাড়া এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টেকনাফ ক্যাম্প সিপিসি-১ এর স্কোয়াড লিডার অতিরিক্ত পুলিশ সুপার সোহেলের নেতৃত্বে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে মুন্না ৩০-৪০ জন সদস্য নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করছিল। এই গ্রুপ নিয়মিত মানুষ অপহরণ করে পাহাড়ি আস্তানায় বন্দি রাখত এবং মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন চালাত।

মুন্নার বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ