সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
গর্জনিয়া সীমান্তে ১৫টি বার্মিজ গরু জব্দ করলো ১১ বিজিবি
নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
গর্জনিয়া সীমান্তে ১৫টি বার্মিজ গরু জব্দ করলো ১১ বিজিবি

কক্সবাজারের রামুর গর্জনিয়া সীমান্তে ১৫টি মালিকবিহীন বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি)।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটাস্থ জামতলা এলাকায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এসকেএম কফিল উদ্দিন কায়েস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে, জোন সদর থেকে আনুমানিক ৬ কিমি পূর্বে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে কাস্টমসের মাধ্যমে নিলাম করা হবে।

অধিনায়ক লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমরা সীমান্তে অবৈধ পশুপাচার রোধে ক্রমাগত অভিযান চালাচ্ছি। আজকের এই অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গরুগুলো পরবর্তী নিলামের মাধ্যমে যথাযথ ব্যবস্থায় হস্তান্তর করা হবে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ পশুপাচার রোধে বিজিবির তৎপরতা রয়েছে। বিজিবি জানিয়েছে, তারা নিয়মিত সীমান্ত অভিযান চালিয়ে এলাকায় নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অবৈধ মালামাল ও পশুপাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ