শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
সোনারপাড়া রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক / ১৫২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সোনারপাড়া রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডগ হিরো নামের বিশেষ প্রশিক্ষিত কুকুরের সহায়তায় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইকে লুকানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম আব্দুল খালেক (২৮), পিতা মোঃ আমিন, গ্রাম ফলিয়া পাড়া, ওয়ালা পালং, উখিয়া। আটকের সময় ইজিবাইক ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ