মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
বালুখালী ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২০১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বালুখালী ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী ৯নম্বর ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত হলেন, বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের ডি/৮ ব্লকের ফারুখ আহমেদের ছেলে মো. আয়াস (২৭)।

৮ এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ নম্বর ক্যাম্পের বি ব্লকে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা মো. আয়াস (২৭) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, ক্যাম্পের এপিবিএন অভিযান ইয়াবাসহ এক আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ