সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অভিযানে ভাসমান মদ বিক্রেতা গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ৩৮৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অভিযানে ভাসমান মদ বিক্রেতা গ্রেফতার

পর্যটন নগরী কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে ভাসমান মদ বিক্রেতা একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন কলাতলী ও লাবণী পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত নূর হোসেন (২২), কক্সবাজার সদরের শুকনাছড়ি এলাকার মৃত নূর হাসিমের ছেলে। বর্তমানে তিনি শাপয়পুর আছাড়বুনিয়া এলাকার চেয়ারম্যান শহিদুলের ভাড়াটিয়া বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি মদের বোতল (ইমপোর্টেড টডকা ও হুইস্কি) উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযান প্রসঙ্গে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটন এলাকা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা তৎপর। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। আইন ভঙ্গকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট লাইসেন্স প্রাপ্ত বার ব্যতীত অত্র এলাকায় যত্রতত্র মদ বিক্রি বা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এদিকে পর্যটক ও স্থানীয়রা ট্যুরিস্ট পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ