মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে উখিয়ায় মানববন্ধন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া উপজেলায় কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উখিয়া স্টেশন থানার মোড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলার আয়োজনে এ মানববন্ধন শান্তিপূর্ণভাবে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সম্পন্ন হয়।

উক্ত মানববন্ধন পরিচালনা করেন উখিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম সাহেদ। এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আল মমিন ছোটন এবং জামায়েত উপজেলা অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, পর্যটন নগরী কক্সবাজারে আইকনিক রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দর থাকা সত্ত্বেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি শুধু দাবি নয়, বরং শিক্ষার্থীদের মৌলিক অধিকার। মানববন্ধনটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ