কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ইয়াবাসহ এক বাঙালি যুবককে আটক করা হয়েছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)।
রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্ট এর এ/১৬ ব্লকে বসবাসরত এক বাঙালি আনোয়ার ইসলামের টিনশেড ঘর থেকে ৯,২৫৬ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটককৃত আনোয়ার ইসলাম (৩৫) উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া এলাকার মৃত সোনা আলীর ছেলে।
আটককৃত আনোয়ার ইসলাম রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবা ও আসামিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান প্রসঙ্গে অতিরিক্ত ডিআইজি মোঃ সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও অপরাধ দমনে এপিবিএনের টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারে জড়িত কেউই ছাড় পাবে না।
তিনি আরও বলেন, ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন দিনরাত নিরলসভাবে কাজ করছে।