সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় সন্ত্রাসীদের হামলা, নারীর কানে থাকা সোনার দুল ছিনতাই
নুরুল ইসলাম বিজয় / ৯২৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ায় সন্ত্রাসীদের হামলা, নারীর কানে থাকা সোনার দুল ছিনতাই

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-এম/৫ ব্লকে এ ঘটনা ঘটে। আহত রোহিঙ্গা নারী মনতাস বেগম, সাঈদ হোসেনের স্ত্রী। তারা ১৮ নম্বর ক্যাম্পের ই-এম/৫ ব্লকে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৩ জন অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসী মনতাস বেগম নামে এক রোহিঙ্গা নারীর শেল্টারে প্রবেশ করে। এ সময় তারা তাকে মারধর করে কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা জোরপূর্বক দুল টেনে নিয়ে যায়, এতে তার কান ছিঁড়ে গুরুতর রক্তক্ষরণ হয়।

তার চিৎকারে আশেপাশের শেল্টারের রোহিঙ্গা বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং আহত অবস্থায় ক্যাম্প সংলগ্ন এমএসএস হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় রোহিঙ্গারা জানান, সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে চুরি, ছিনতাই, হামলা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। বিশেষ করে রাতের বেলায় সন্ত্রাসীরা বিভিন্ন শেল্টারে প্রবেশ করে নারীদের উপর হামলা ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় এক রোহিঙ্গা বলেন, ক্যাম্পের ভেতরে এখন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাই বা হামলার ঘটনা ঘটছে। নিরাপত্তা টহল বাড়ানো না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ