বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক / ৩৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
কক্সবাজার জেলায় উখিয়া উপজেলার  কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ  ৫ জন চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা ।

শনিবার ২০শে নভেম্বর সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

আটককৃত রোহিঙ্গারা হলেন, কুতুপালং ৩ নং ক্যাম্পের ব্লক-বি-১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং ক্যাম্প ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের ব্লক-জি এর মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং ব্লক-সি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

এসপি নাইমুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উখিয়ার রেজিস্ট্রার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদে ভিত্তিতে এপিবিএন সদস্যদের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জন চিহ্নিত রোহিঙ্গা ডাকাতকে আটক করে। তাদের আটকের সময় সঙ্গে থাকা আরো ১৪/১৫ জন পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি দেশীয় অস্ত্র ও মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এপিবিএন  জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ