উখিয়া উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কর্তৃক আয়োজিত ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্টানটি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজি সাহাব উদ্দিন এর সভাপতিত্বে পরিচালনা করা হয় ।
বঙ্গমাতা মুজিব মহিলা কলেজ প্রাঙ্গণে ২৫ নভেম্বর বৃহস্পতিবার ১২ টার সময় উক্ত বিদায় অনুষ্ঠানটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও গভর্ণিং বোর্ডি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সভাপতি মোঃ নিজাম উদ্দিন আহমেদ,
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দাতা সদস্য জাহাঙ্গীর কবির চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা একাডেমী সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন সহ অত্র কলেজের প্রভাষক হেলাল উদ্দিন, মুজিবুর রহমান,রঞ্জিত বড়ুয়া প্রমূর্খ।