বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত দুই চোর
নিজস্ব সংবাদদাতারা / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, রাতে মঠবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদার (৩৫) ও পানপট্টি এলাকার নাসির বিশ্বাস (৪৫) নামের ওই দুই চোর গ্রামর্দন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়।

প্রথমে তারা একটি ১০ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ওই রাতেই আবার ২৫ কেভির ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে আটক পুলিশে সোপর্দ করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গলাচিপা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ