দৌলতপুর সাব রেজিস্ট্রারের অফিসের এক অফিস সহকারীর ড্রয়ারের পেলো ঘুষের টাকা। এটা একদিনে খন্ড খন্ড ঘুষের অংক। এক দিনে এই ঘুষের পরিমাণ ৩ লাখ ১ হাজার টাকা। এভাবে প্রতিদিন ঘুষ নিলে মাসে তার আয় ৯০ লাখ থেকে এক কোটি টাকা।
অবাক হতে হয় মানুষকে জিম্মি করে কি করে এতো অমানুষ হয় এসব সরকারি কর্মকর্তারা। একজন মানুষের কতো টাকার প্রয়োজন এক জীবনে। এক মাসে কোটি টাকা কিভাবে খরচ করবে? আরো হাজার কোটি টাকা জমিয়ে রেখে মানুষের অভিশাপ নিয়ে কি করে এই ঘুষখোরগণ ভালো থাকেন।
এই বিপুল অংকের ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় জান্নাতুল আক্তার (৪৯)-কে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দুদক এনফোর্সমেন্ট টিম অভিযান। দুদক কর্তৃক গ্রেফতার। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা যায়।