উখিয়া উপজেলার কোটবাজার পরিষ্কার পরিছন্নতা ও যানজট মুক্ত রাখার অভিযান চালিয়ে যাচ্ছেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা, এসময় তিনি বলেন কতিপয় উস্কানিদাতা সমাজ বৃনিষ্টকারী ছাড়া ৯৯% মানুষ যানজট মুক্ত কোটবাজার রাখার পক্ষে।
আমি অত্যান্ত খুশি সবাই আন্তরিক ভাবে সহযোগিতা করতেছে। কোটবাজার মুখী সবার কাছে অনুরোধ আপনার আমার আমাদের কোটবাজারকে শৃঙ্খলার সহিত মনোরম পরিবেশে ধরে রাখতে স্ব স্ব অবস্থান থেকে নিজের করুণীয় টুকু করুন, বাকীটা ইউনিয়ন পরিষদ করতে অঙ্গিকারবদ্ধ। কেউ যদি সবার কল্যাণে গৃহিত সিদ্ধান্ত না মানে তাকে কঠোর শাস্তির মুখামুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন। এসময় তিনি সবার হাতেপায়ে ধরি বলছি আপনার কোটবাজারকে পরিছন্ন এবং যানজট মুক্ত রাখতে আমাদেরকে সহযোগিতা করুন।