মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
সেন্টমার্টিন দ্বীপে ইকোট্যুরিজম উন্নয়নে কর্মপরিকল্পনা – জেলা প্রশাসন
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বিরল জীববৈচিত্র‍্য রক্ষা এবং ইকোট্যুরিজম উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়নের নিমিত্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একটি মতবিনিময় সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম, কক্সবাজার-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, চেম্বার অফ কমার্সের সভাপতি জনাব আবু মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জাহাজ মালিক সমিতির প্রতিনিধি, টোয়াক এর প্রতিনিধি, সেন্টমার্টিন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতির প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও এনজিওর প্রতিনিধিবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রশীদ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিগত ২০/০১/২০২২ তারিখ অনু্ষ্ঠিত বিশেষ সভায় সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বিরল জীববৈচিত্র্য রক্ষার নিমিত্ত গৃহীত খসড়া সুপারিশমালা ও তা বাস্তবায়ন কৌশল সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা হয়। সেন্টমার্টিনের স্থানীয় জনসাধারণের জীবনযাত্রা ও সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে দ্বীপে নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখা, আধুনিক ও সুসমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত স্যুয়ারেজ সিস্টেম, শব্দ ও বায়ুদূষণ রোধ, দেশী নৌকায় পর্যটক পরিবহন নিষিদ্ধকরণ, দ্বীপের চতুর্দিকে কেয়া বেষ্টনী নির্মাণ, ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে জোনিং, স্থানীয় জনসাধারণের জন্য পরিবেশ উপযোগী ঘরের নকশা প্রণয়নসহ নানাবিধ সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ