বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া রেজুখাল পূর্ব পাইন্যাশিয়া ব্রীজ নির্মাণের উদ্যোগ- স্থানীয় সরকার
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ২৭৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং, রাজা পালং ও রত্না পালং ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ রেজুরখালে পূর্ব পাইন্যাশিয়া ব্রীজের নির্মাণের উদ্যোগ নিয়েছেন নিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) ।

সোমবার ( ৩১ জানুয়ারি) ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী ও স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম , উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী , উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রত্না পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা , জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি এস এম আনোয়ার।

স্থানীয় জনসাধারণ জানান, বিগত সময়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও প্রচন্ড জলোচ্ছ্বাসের তীব্র জোয়ারের পানিতে পূর্ব পাইন্যাশিয়া ব্রীজটি বিধ্বস্ত হয়ে পানিতে তলিয়ে যায় । বাবু দীনেশ বড়ুয়া জানান কাঠ ও বাঁশের সাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে ।

উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান , উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহিন আকতার চৌধুরী ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আন্তরিক প্রচেষ্টায় বিধ্বস্ত হওয়া ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী আরো জানান জলবায়ু পরিবর্তন তহবিলের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রীজটি বাস্তবায়ন করবেন ।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে , দৈর্ঘ্য ৯০ ফুট ও প্রস্হ ৫.৫ মিটার এই ব্রিজের বরাদ্দের প্রাক্কলন ধরা হচ্ছে ৫ থেকে ৬ কোটি টাকা। আগামী জুন মাসে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ