শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স বিভাগে শিক্ষকদের বেতন বাড়িয়ে দিলেন- ইউএনও
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৪০৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বহু ঐতিহ্যের স্মারক উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আহ্বায়ক কমিটির নির্বাহী উখিয়া উপজেলার চৌকষ নির্বাহী অফিসার নিজাম উদ্দীন আহমেদ উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের অর্থাৎ মসজিদ, হেফজ বিভাগ,ও ইবনে আব্বাস (রাঃ) একাডেমী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সর্বমোট ১১ জন সেবক তৎমধ্যে ইবতেদায়ী মাদ্রাসার ৬ জন হেফজ বিভাগের ২ জন জামে মসজিদের ৩ জন তথা ১ জন সাপ্তাহিক পেশ ঈমাম ২ জন মোয়াজ্জিম রয়েছেন।

এলাকার এবং সর্বস্তরের জনগনের অকৃত্রিম দান দক্ষীনায় চলা এ মসজিদ কমপ্লেক্সের খাদেমদের যাতে দ্রব্যমূলী উর্ধ্বগতির এসময়ে আর্থিক অনটনে পড়তে না হয় তা মাথায় রেখে প্রতিজন কে মাথাপিছু আরও ১ হাজার টাকা করে সম্মানী ভাতা বাড়িয়ে দিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দীন আহমেদ এর প্রতিনিধি ইসলামী ফাউন্ডেশন উখিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য ও এলাকার কতেক সমাজ ব্যক্তিত্বের উপস্হিতিতে এ বরাদ্ধের সর্বসম্মতি অনুমোদন দেন।

এসময় উপস্হিত ছিলেন মোতাওয়াল্লী এমএ গনি, মাষ্টার সামশুদ্দীন চৌধুরী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মাষ্টার হারুনর রশিদ, পোষ্ট মাষ্টার জসিম উদ্দীন, শাহ জাহান সিকদার, আব্দুর রহিম আলি, হাজী আব্দুর রহিম, একরামুল হক হাজী আবদুর রহমান, ফিরোজ আহমদ চৌধুরী বাদল, নুর মোহাম্মদ সিকদার।

এসময় আসতে না পারলেও এলাকার উৎসাহী যুবক তোফাইল সোলেমান ও গাজী ওমর ফারুক অনেকেই সম্মতি এবং সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দীন আহমেদ কে ধন্যবাদ জানান।

এই মহৎ উদ্যেগ নেওয়ায় খাদেমরা আনন্দিত হয়ে এবং ধন্যবাদ জানিয়েছেন।এলাকার মুসল্লীরা সন্তোষ প্রকাশ করে ধন্যবাদের পাশাপাশি আবেদন জানিয়েছেন যে মসজিদ কমপ্লেক্সের অসমাপ্ত কাজ গুলু সুচারু রুপে শেষ করার জন্য আহ্বায়ক কমিটির সদস্যদের পরামর্শ দেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ