বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই রোহিঙ্গা আটক
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৪৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪ ফেব্রুয়ারী দিবাগত রাত পৌনে ৯টার দিকে লম্বাশিয়া ক্যাম্প পুলিশের একটি টহল দল গোপন সংবাদের সুত্রে তাদের আওতাধীন লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি-১৩ ‘র হাবিবুর রহমানের শেডের দক্ষিণ পাশে চৌমুখী রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয় বলে ৫ ফেব্রুয়ারি দুপুরে এ তথ্য নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম জানান,

এসময় জিয়াউর রহমান(২০),এফসিএন নং- ১৫২৬৫৮, পিতা- মৃত আব্দুস শফি, মাতা- লায়লা বেগম, ব্লক-সি-২, ক্যাম্প-১ইস্ট, সাব-মাঝি মোহাম্মদ জালাল, হেড-মাঝি মোঃ জাহিদ হোসেন ও মাহমুদুর রহমান (২২), এফসিএন নং-১৫৬৮২১,পিতা- মৃত আসাদুজ্জামান, মাতা- ফাতেমা খাতুন,ব্লক-জি-৬, ক্যাম্প-১ওয়েস্ট, সাব-মাঝি রহমত উল্লাহ, হেড-মাঝি মোঃ রফিকের ব্লকের আশ্রিত রোহিঙ্গা। ধৃতদের হেফাজত থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল পিপিএম, জানান মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ