উখিয়া সদরে স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে প্রতিষ্টিত পাবলিক টয়লেটটি জনগনের চাহিদা মেটাচ্ছে ৫ বছর ধরে। উখিয়া উপজেলা ডিসপেনসারির পাশে গড়ে উঠা উক্ত পাবলিক টয়লেট সুনিপুণ ভাবে পরিচালনা করছেন মাওলানা জাফর আলম,
তিনি জানান ২০১৭ সালে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর দেওয়া ১ লাখ টাকা বরাদ্ধের মাধ্যমে উখিয়া সদরে পাবলিক টয়লেটের কাজ শুরু করা হয়। উখিয়ার তৎকালীন ইউএনও মাঈন উদ্দিনের নিবিড় সহযোগিতায় উক্ত পাবলিক টয়লেটের ভিত্তি মজবুত করে। পরবর্তিতে ২০১৮ সালে এনজিও সংস্থা ওয়াটার এইডের অর্থায়নে উখিয়া পাবলিক টয়লেট পরিপূর্ণতা লাভ করে। উখিয়ার বিদায়রত মানবিক ইউএনও নিকারুজ্জামান চৌধুরীর অক্লান্ত চেষ্টায় এনজিও সংস্থা ওয়াটার এইড এ কাজ করে দেয়। যা উখিয়ার সাধারণ জনগনের দীর্ঘদিনের চাহিদা পুরণ করার পাশাপাশি উখিয়া উপজেলা প্রশাসন ও উখিয়াবাসীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছেন বলে জানান।
এই পাবলিক টয়লেট চালু করার জন্য যাদের অবদান রয়েছে – চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক ইউএন মাঈন উদ্দিন, সাবেক ইউএনও নিকারুজ্জামান চৌধুরী, ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার ব্যাপকভাবে ভূমিকা রাখেন।
এ ব্যাপারে পরিচালক মাওলানা জাফর আলম বলেন, উল্লেখিত ৪ জনের কাছে উখিয়াবাসী কৃতজ্ঞ। কারণ তাদের চেষ্টা ও সহযোগিতা না হলে উখিয়া সদরে পাবলিক টয়লেট স্থাপন করা সম্ভব হতো না। তিনি আরো জানান এখানে প্রতিদিন শত শত জনগন সেবা পাচ্ছে, তবে টয়লেটের সেফটি ট্যাংক নষ্ট হয়ে যাওয়ার ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে তিনি উধ্বর্তন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে যে ব্যাপক উন্নয়ন দৃশ্য হচ্ছে এরই ধারাবাহিকতায়, আরো উন্নতমানের পাবলিক টয়লেট স্থাপন করতে এবং ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়ন করার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমদ ও জনপ্রতিনিধিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।