১৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টার সময়, কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকায় কাভার্ডভ্যান-অটোরিক্সা মুখোমুখি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে নারী-শিশুসহ আরো ৪জন ।
নিহত ব্যক্তি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নজির আহমদ (৬২) ও ইমাম হোসেন (৩৪)।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রব। কাভার্ডভ্যানের ড্রাইভার কে আটক ও দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহি কাভার্ডভ্যান ও কক্সবাজার মুখী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি দুমড়ে-মুচড়ে যায় ।
রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ মিলেছে। বাকিদেরও অবস্থা আশংকাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।