সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে চিত্র আকাঁ শুরু: উখিয়ার চিত্র শিল্পী ইমাম বায়হাকী
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ১০৪৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া জালিয়াপালং ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ইমাম বায়হাকী লেখক অধ্যাপক হুমায়ুন আহমেদকে নিয়ে ১১ অক্টোবর ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্টেটাস দিয়ে উল্লেখ করেন

সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তায়ালার রয়েছে।
মানুষকে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয় যে সে মানুষ। (স্যার হুমায়ূন আহমেদ) আর্ট : ইমাম বায়হাকী।

হুমায়ূন আহমেদ ছাত্রজীবন অতিবাহিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে একটি নাতিদীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের সাহিত্য জীবনের শুরু এই উপন্যাস নন্দিত নরকে ১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে উপন্যাসটি প্রকাশ করা সম্ভব হয়নি। ১৯৭২-এ কবি- সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে উপন্যাসটি খান ব্রাদার্স কর্তৃক গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। উপন্যাসটি লেখক শিবির হতে বর্ষসেরা উপন্যাসের পুরস্কার লাভ করে।

জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ শেখ বাড়ি (নানার বাড়িতে), মোহনগঞ্জ পৌর এলাকা নেত্রকোণা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু ১৯ জুলাই ২০১২ (বয়স ৬৩)
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, সমাধিস্থল, নুহাশ পল্লী, গাজীপুর।
জাতীয়তা : পাকিস্তানি (১৯৪৮-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-২০১২)
পেশায় লেখক চলচ্চিত্র পরিচালক গীতিকার নাট্যকার অধ্যাপক (রসায়ন)

লেখক ও অধ্যাপক হুমায়ুন আহমেদ কে নিয়ে চিত্র অঙ্গনে চিত্র শিল্পের বিকাশ ঘটাচ্ছেন – তরুণ প্রজন্ম থেকে বেড়ে ওঠা এক তরুণ, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের কৃতি সন্তান ইমাম বায়হাকী।

ইমাম বায়হাকী ২০১৮ সালে জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী শেষ করেন, তিনি ২০১৯ সালে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় লাভ করে ভর্তি হয়। ২০২১সালে জেএসসি পরীক্ষায় উক্তীর্ণ হয়ে ২০২২ সালে নবম শ্রেণীতে মেধা তালিকায় স্থান অধিকার করেন – রোল ৬, ক শাখা, বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত আছেন। বায়হাকীর পরিবারে ৫জন সদস্য, ২ভাই ১বোন, বায়হাকী পরিবারের দ্বিতীয় সন্তান , বায়হাকী’র পিতা প্রবাসী আব্দুল গফুর, মাতা গৃহিণী তসলিমা বেগম, জন্ম স্থান দুবাই কাশেম এলাকায়, ২নং ওয়ার্ড, ১নং জালিয়াপালং ইউনিয়ন , বায়হাকী ৫ ফেব্রুয়ারী ২০০৬ সালে জন্ম গ্রহণ করেন।

বায়হাকী তার শিক্ষা জীবনের পাশাপাশি ক্রীড়াঅঙ্গন ও চিত্র আকাঁ নিয়ে বেশির ভাগ সময় কাটান বলে জানিয়েছেন, তিনি ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্র আকাঁ নিয়ে অনেক বার পুরস্কার লাভ করেন।
বায়হাকী ব্যস্তসময় কাটান- ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং চিত্র আকাঁ তার বেশি পছন্দের বলে জানান।
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলাম জিসান, ও জালিয়াপালং উচ্চ বিদ্যালের ছাত্র মোহাম্মদ তামিম ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ