কক্সবাজার জেলা রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রামকুট বৌদ্ধ মন্দিরের পাশে বালানির ঘাটা নামক এলাকায় সোমবার সকাল ৯ টার দিকে ইমন বড়ুয়া (২২) নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। নিহত ইমন বড়ুয়া স্হানীয় সুনীল বড়ুয়ার দ্বিতীয় সন্তান বলে জানা যায়। ইমন বড়ুয়া গতবছর রামু সরকারি কলেজ থেকে এইসএসসি পাস করেন। 
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নিহত ইমন বড়ুয়ার লাশটি পড়ে ছিলো সেলিম এর দোকানের পিছনে। দোকানদার সেলিম সকাল ৯টা ৩০ মি এর দিকে প্রস্রাব করতে এসে একটি লাল কালারের বালতি দেখতে পান এবং বালতির পাশে তাকে দেখতে পান। সেলিম ইমনের লাশ দেখে ভয় পেয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনেন। স্থানীয় জনগন ইমনকে চিনতে পেরে পরিবারের কাছে খবর দেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রামু থানার পুলিশ। তারা দীর্ঘ তদন্ত এবং রিপোর্ট সংগ্রহ করেন।
জানা যায় নিহত ইমন বড়ুয়া ৯ মাস আগে রামু হাইটুপির আশিষ বড়ুয়ার মেয়ে জয়ন্তী বড়ুয়াকে প্রেম করে বিয়ে করেন। ঘটনার আগের দিন রাতেই স্বামী-স্ত্রী দু’জন আসেন হাইটুপি শাশুর বাড়ি থেকে। বাড়িতে কয়েক ঘন্টা অবস্থান করে রাত ১২ টার সময় সে হাতে একটি করাত নিয়ে বেরিয়ে পড়েন। স্ত্রীকে বলে বাহির থেকে এসে ভাত খাবো। রাত পেরিয়ে গেলেও ইমন বড়ুয়া বাড়িতে ফেরেনি। স্ত্রী জয়ন্তী বড়ুয়া খোজখবর নিয়ে ও কোন খবর পায়নি।
সকাল আনুমানিক ৯.৩০ টার দিকে স্ত্রী -পরিবার এবং এলাকাবাসী খবর পেয়ে ছুটে আসেন।ঘটনাস্থলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার মানুষ ঘটনস্থলে জড়ো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন বলেন, আমরা এখনো কোন কিছু বলতে পারছিনা। ঘটনার কারন আমাদের কাছে এখনো অস্পষ্ট। নিহতকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যেতে পারে।