বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুপালং লম্বাশিয়া পলাতক দুই রোহিঙ্গা আসামী গ্রেপ্তার: ১৪ এপিবিএন পুলিশ
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৫৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে ১৪ আর্মড ব্যাটালিয়ন পুলিশ এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে উখিয়া থানায় দায়েরকৃত এজাহারনামীয় পলাতক দুই রোহিঙ্গা গ্রেপ্তার করেছেন।

বুধবার রাতে কুতুপালং লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১/ওয়েস্ট, ব্লক- বি/৯ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১৪ আর্মড ব্যাটালিয়ন এপিবিএনের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, উখিয়া থানার মামলা নং-৯০, তারিখ-২১/০২/২০২২খ্রিঃ দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী, ব্লক-বি/৯, ক্যাম্প-১/ওয়েস্ট এর মৃত নজুর ছেলে এজাহারনামীয় ৪নং আসামী নুর মোহাম্মদ(৩৫)ও মৃত ওমর হাকিমের ছেলে ৩নং আসামী হোসেন আহমদ (৪৮)।

১৪ আর্মড ব্যাটালিয়নের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও জানান, রাত সাড়ে ১০ টার দিকে অভিযান পরিচালনা করে লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ওয়েস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার পূর্বক ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তী গ্রেপ্তার ব্যক্তিকে সকালে উখিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ