কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এ (A৩/ ১৬), ক্যাম্প-০৭ এ বসবাসকৃত ধৃত আসামীর বসত ঘরের মধ্যে হতে আসামীর ১। দ্বীন ইসলাম (৫৬), পিতা-জম্মুলোক, এফসিএন নং- ১২০৭৬২, ব্লক-এ (A৩/১৬), ক্যাম্প-০৭, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর বসত শেড হতে ১৫,০০০ (পনের হাজার) পিস ইয়াবা ট্যবালেট এবং ০৬ (ছয়) রাউন্ড ৭.৬২ তাজা গুলিসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন, ১৪ আর্মড ব্যাটালিয়নের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও জানান, আটককৃত ব্যক্তিকে পরে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামীকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।