রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া মরিচ্যা বিজিবির চেকপোস্ট সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩২৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়া মরিচ্যা ৩৪ বিজিবির চেকপোস্ট সংলগ্ন এলাকায় ২৬ ফেব্রুয়ারী শনিবার সকালে অজ্ঞাত যুবকের লাশ পাওয়া যায়। রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকার ফরিদ হাজীর বাড়ির সংলগ্ন এলাকায় নিহত হওয়া অজ্ঞাত যুবকের শরীরে প্রায় ৪৪ টি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে উপর্যুপরি আঘাত করে করে সড়কের পাশের বিলে ফেলে রেখে যায়। নিহত যুবকের পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও জিন্সপ্যান্ট। তার শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাত রয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর বয়স আনুমানিক ১৮-২০ বছর।

থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিলে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা হিমছড়ি পুলিশ ফাঁড়ি ও রামু থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সড়কের পাশে একটি বিলে নিহতের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরিরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ