বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া ভালুকিয়ায় বিয়ের ১২দিন পর নববধূর রহস্যজনক মৃত্যু
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া রত্নাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব ভালুকিয়া তুলাতলী খালের পূর্ব পাড়, এলাকার সুমাইয়া আক্তার মুন্নি নামে এক গৃহবধূর বিয়ের ১২দিন পর রহস্যজনক মৃত্যু।

মেয়ের পিতা মোঃ অছিউর রহমান জানান পূর্ব ভালুকিয়া তুলাতলী খালের পূর্ব পাড়, আমার মেয়ে সুমাইয়া আক্তার মুন্নি (১৭) কে গত ১২দিন পূর্বে একেই ওয়ার্ডের থিমছড়ি এলাকার নুরুল কবিরের ছেলে মোঃ আরফাত (২০) সাথে পারিবারিক ভাবে বিবাহ দেই।

তিনি আরো বলেন বিবাহের পর হইতে তাহার স্বামীর বাড়িতেই বসবাস করিয়া আসিতেছিল বলে জানান। মেয়ের পিতা জানান এমতাবস্থায় ২৮ ফেব্রুয়ারী ২০২২ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় আমার মেয়ের জামাইর মোবাইল ফোনের মাধ্যমে জানিতে পারি যে, আমার মেয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় আছে।

পরে আমি ও আমার পরিবারের লোকজন সহ দ্রুত আমার মেয়ের বসত বাড়িতে উপস্থিত হইয়া দেখিতে পাই যে, আমার মেয়ে তাহার শয়ন কক্ষে তাহার উড়না দিয়ে সিলিং ফ্যান ঝুলানোর রডের সাথে ফাঁস লাগানো খাটের উপর হাটু ভাঙ্গা রহস্যজনক মৃত অবস্থায় ছিল।

পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে উপস্থিত লোকজন উখিয়া থানা পুলিশ কে সংবাদ দিলে থানা পুলিশ সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিয়া আমার মেয়ের মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আহম্মদ সন্জুর মোর্শেদ জানান
লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ