শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৭৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

উখিয়া উপজেলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস ২০২২ ইং উপলক্ষে উখিয়া উপজেলা নির্বাচন অফিস কতৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২ মার্চ ২০২২ ইং বুধবার সকাল ১০ টায়
উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইরফান উদ্দিন এর নেতৃত্বে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোহাম্মদ ইরফান উদ্দিন এর সভাপতিত্বে: উখিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিজাম উদ্দিন আহমেদ,

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসের সহকারী কর্মকর্তা ইশতিয়াক বুলবুল তারেক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ