বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
নাইক্ষ্যংছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা
নিজস্ব প্রতিবেদক / ৩৯৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন টান্টু সাহা, মো: আলমগীর হোসেনকে রুমা থানায় বদলি করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি টান্টু সাহা বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেনের নিকট থেকে অর্পিত দায়িত্ব বুঝে নেবেন।

নতুন ওসি টান্টু সাহা ইতোপূর্বে চাঁদপুর পুলিশের বিশেষ শাখা থেকে বান্দরবান পুলিশ লাইনে যোগ দিয়েছিলেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় বদলি করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অর্নাস) এবং এমএসসি পাশ করে টান্টু সাহা ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।

নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়া ইয়াবার বিরুদ্ধে পূর্বের ন্যায় কঠোর হওয়ার পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা ও মানুষের মাঝে শান্তি সম্প্রীতির উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য,বিদায়ী ওসি মো.আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়িতে দায়িত্ব পালন কালীন মাদক বিরোধী অভিযানে প্রশংসিত হয়েছিলেন এবং নয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ও আইজিপি পদকে ভূষিত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ