শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
পাটকেলঘাটায় পরকিয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা
সুমন কর্মকার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৮০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পরকিয়া সম্পর্কের কারনে স্বামীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।

পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদের ভাই এবং মােহাম্মদ আলী মােড়লের পুত্র গােলাম হােসেন (৪০) কে মঙ্গলবার (১মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে তার স্ত্রী মােছা. রেহেনা খাতুন (৩৫) গলায় দড়ি দিয়ে হত্যা করেছেন বলে অভিযােগ উঠে।বুধবার হত্যার ঘটনায় এলাকায় সকাল থেকে লােকমুখে বলাবলি হতে থাকে। এক পর্যায়ে ঘটনার প্রাথমিক ধারণা পাওয়া গেছে। বুধবার দুপুরে পরকিয়া সম্পর্কের জেরে হত্যা করে হয়েছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানা পুলিশ দুপুরেই নিহতের নিহতের স্ত্রী, পরকিয়া প্রেমিক ও বড় ছেলে সহ মােট তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।আরাে জানা গেছে,রেহেনার পরকিয়া প্রেমিক রাব্বি হােসেন তার বাড়ি বেনাপােল। কাজের জন্য ত্রিশ মাইলে রাকিব অটো রাইচমিলে কাজ করতাে। মাসিক ৩ হাজার টাকায় নিহত গােলাম হােসেনের বাড়িতে গােলাম হােসেনের বউ রেহেনা রান্না করে দিতাে আর তার বাড়িতে রাব্বি তিন বেলা ভাত খেতাে। সে সুবাদে পরকিয়ার জড়িয়ে পড়ে রেহেনা এবং রাব্বি। বুধবার দিনব্যাপী ঘটনার তদন্ত এবং সুরতহাল করেন, এসআই কৃঞ্চপদ সামাদ্দার।

পাটকেলঘাটা থানার তদন্ত কর্মকর্তা বাবলুর রহমান জানিয়েছেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হওয়ার পর বিস্তারিত জানানাে হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ