উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে ৩ মার্চ ২০২২ ইং দুপুর ১২ টার সময় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী
আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, বীর মুক্তিযোদ্ধা মধুসূদন দে, জেলা কৃষক লীগ নেতা কাজী আক্তার উদ্দিন,
আরো উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল বড়ুয়া, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন মেম্বার,
রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড থেকে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে বিজয়ী সফল মেম্বার জনাব আবদুল হক,
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা খুরশিদা বেগম, কৃষক লীগ নেতা মোঃ ইব্রাহিম, কৃষক লীগ নেতা দিনেস বড়ুয়া, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউপি সদস্য নুরুল কবির, ইউপি সদস্য ইকবাল বাহার, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য ছৈয়দ হামজা, ইউপি সদস্যা শামসুন্নাহার বেগম।সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম।