কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং ২২নং ক্যাম্প থাকে এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে ।
৪ মার্চ ২০২২ শুক্রবার সকাল ১০:১৫ ঘটিকায় উনচিপ্রাং ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা আব্দুল্লাহ (২২), পিতা-আলী জোহার, ব্লক-ডি/৪, ঘর-১৪৮, এফসিএন-২৪৪০০৮, ক্যাম্প-২২ (উনচিপ্রাং)’কে ক্যাম্পের ডি ব্লক এলাকা হতে গ্রেফতার করেন ১৬ এপিবিএন পুলিশ । গ্রেফতারকৃত রোহিঙ্গা টেকনাফ থানার মামলা নং-৬০ (০২) ২০২২, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং মামলা নং-৬১ (০২) ২০২২, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A)(F) এর এজাহারনামীয় আসামী বলে জানা যায়।
১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশ সুপার অধিনায়ক জনাব তারিকুল ইসলাম জানান আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামীকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।