কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আবার আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে এক শিশুর মৃত্যু হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার বিকালে পৌনে ৪টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৫ এবং ৬ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এ নিয়ে গত দুই মাসের মধ্যে রোহিঙ্গা ক্যোম্পে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, “সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুই ঘণ্টার আগুনে এক শিশু মারা গেছে। শতাধিক ঘর পুড়ে গেছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার নয়ন বলেন, বিকাল পৌনে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন ছড়িয়ে পড়ায় কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।
আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি ১৪ এপিবিএন, ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। ভয়াবহ অগ্নিকাণ্ড গভীর ষড়যন্ত্রের নীলনকশা হতে পারে কর্তৃপক্ষের কঠোর নজরদারিতা এখন সময়ের দাবি জানাচ্ছেন স্থানীয় আরিফুল ইসলাম রনি।
আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানান ফায়ার কর্মীরা।