কক্সবাজার জেলার উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের এক মানবিক গল্প। ২০২০/২১ সালে মহামারি করোনা আসার পর উখিয়ায় রেডজোন দায়িত্ব পালন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমদ স্যারকে ফোন দেওয়া মাত্র ফোন রিসিভ করে বলতেন হ্যাঁ বিজয় বলো কি সমস্যা? আমি বলতাম স্যার এই সমস্যা, স্যার আমাকে বলতেন এটা এভাবেই করো।
কিছুদিন পরে মাহে রমজান মাসে আমাকে বিভিন্ন ইফতারী সামগ্রী দিতেন।
পরে কাজল আইচ সহ আমাদেরকে অফিসে ডেকে খাদ্য সামগ্রী দেন, আমি সন্তুষ্টি হয়ে ইউএনও স্যার কে ফোন দিয়ে বলি” স্যার এগুলোর জন্য আমরা সন্তুষ্ট ” স্যার অথচ অফিসে খাবার টেবিলে মাত্র বসে ছিল, তার পরেও স্যার বলেন তোমাদের জন্য আমার দরজা খোলা ! উপরে অফিসে এসো, আমরা অফিসে গিয়ে সালাম দিয়ে বলি’ স্যার আমাদের এই সমস্যা, তখন স্যার বলেন, কিছুদিনের মধ্যে তোমরা ফেমেন্ট পাবে আমি কালকেই আইওএম কে বলে দেব। স্যার হাত পাতে তবুও একমোটও খাবার খান নাই, স্যার কে খেতে দিয়ে আমরা ঐ খাদ্য সামগ্রী নিয়ে চলে আসি।
কিছু দিন পর ইন্টারন্যাশনাল এনজিও আইওএম থেকে ফোন করে বলেন, আমি আইওএম থেকে বলছি আপনার নাম্বার টা ইউএনও অফিস থেকে দিয়েছে, আপনি আমাদের সাথে দেখা করো” পরে দেখা করলাম একটা টোকেন দিয়ে বলে আগামী ৫ তাং টাকা দেবো, উপজেলায় টাকার জন্য আসলাম” এসে দেখি ১/২০০ মানুষের লম্বা লাইনে দাঁড়িয়ে আছে মানুষ,
তখন ইউএনও অফিসের সহকারী এক ব্যক্তিকে বলি’ ভাই আমার তাড়া আছে তখন সে টোকেন চেক করে বলেন, উপরে যাও, উপরে গেলাম আমার টোকেন চেক করে ৯ হাজার টাকা দিল, আমি টাকা পেয়ে খুশি মনে বাসায় চলে আসি।
ইউএনও স্যারকে যখনই ফোন দিতাম’ ফোন রিসিভ করে বলতেন হ্যাঁ বিজয় বলো” কি সমস্যা? আর যখন অফিসে যায়’ তখন মধুর শুরে বলতেন বিজয় কি অবস্থা’ কি নিয়ে আসছো’ স্যার আমার এই সমস্যা’ তখন স্যার বলতেন ‘ ঐখানে গিয়ে আমাকে ফোনে কথা বলাই দিও !
স্যার আপনার এই ভালোবাসা, আপনার এই ঋণ কখনো শুধ করতে পারবো নাহ ! স্যার আপনার বদলিতে আমি খুবেই মর্মাহত, এটা আমার জন্য একটা দুঃসংবাদ ।
আসলে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছেন, যাদের কাছে, আপনি ,আমি সবাই মানুষ হিসেবে সমান। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমদ, ধন্যবাদ স্যার আপনাকে, আল্লাহ আপনাকে সুস্থতার সহিত হেফাজত করুন আমিন।
আল্লাহ পাক কোরআনে করিমে বলেছেন।
“নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি। সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?”
—সূরা আল বালাদ : ৪-৫
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ স্যার এর সুদৃষ্ট, সহযোগিতা এবং তত্ত্বাবধানে যে এই মহৎ কর্মের জন্য এমন মানবিক উপজেলা নির্বাহী অফিসারকে উখিয়া উপজেলা সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।