শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে পলাতক রোহিঙ্গা আসামী গ্রেফতার করেন: ১৬ এপিবিএন
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৫৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ককসবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে পলাতক রোহিঙ্গা আসামী আটক করেছেন ১৬ এপিবিএন পুলিশ।

৭ মার্চ ২০২২ সোমবার দুপুর ১২:১০ ঘটিকায় টেকনাফ নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সৈয়দ আলম পিতা-মৃত রবি উল্লাহ, ব্লক-এইচ, শেড-৬২২/১, এমআরসি-৪৫৮৯৭, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পকে গ্রেফতার করে। পিসি/পিআর যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত রোহিঙ্গা টেকনাফ মডেল থানার মামলা নং-৭৪(৬)১৬, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৫৪/৩৭৯/৩১৫/৫০৬(২) পেনাল কোডে বিজ্ঞ আদালতের আদেশে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী।

১৬ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন গ্রেফতার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামীকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ