জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোভাযাত্রা শুরু হয়।
সদ্য ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় উখিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: তাজ উদ্দিন আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আহম্মদ সন্জুর মোর্শেদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা হারুন রশীদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান সহ অনেক ছাত্র-ছাত্রীদের উপস্থিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।