শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
বিজিবির অভিযানে ৩ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের ১লক্ষ ৩০হাজার পিস ইয়াবা সহ এক পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৮৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অদ্য ১৭ মার্চ ২০২২ তারিখ রাতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা চোরাকারবারী মায়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করবে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ উত্তর দিকে এবং সীমান্ত পিলার-৪১/২ এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন রত্নাপালং ইউপির তুলাতুলী আমবাগান (জিআর-২৪৮৫৫২ মানচিত্র (৮৪ সি/৩) নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক রাত ০৪.৩০ ঘটিকায় কতিপয় ইয়াবা চোরাকারবারীদের ইয়াবা ক্রয়-বিক্রয়রত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল ইয়াবা চোরাকারবারী উমং চাকমা (৩২), পিতা-কাচাচিং চাকমা, গ্রাম-ফাত্রাঝিরি, পোস্ট-চাকবৈঠা, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান-কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক আটককৃত চোরাকারবারীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩,৯০,০০,০০০/- (তিন কোটি নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ