১৮/০৩/২০২২ তারিখে র্যাব-১৫ এ ছমুদা খাতুন (২৮), স্বামী- আবুল বশর, স্থায়ী ঠিকানা- বড়ইতলী প্রহর চাদা, ০৯ নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, (বর্তমান ঠিকানা- নুনিয়ার ছড়া কক্সবাজার সদর, থানা- কক্সবাজার, জেলা-কক্সবাজর) অভিযোগ দায়ের করেন যে, আসামী রহিম (২৮) তার স্বামীর পরিচিত বন্ধু।
গত কিছু দিন ধরে রহিম (২৮) টেকনাফে তার এলাকায় বেড়াতে যাওয়ার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৭/০৩/২০২২ তারিখ বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় আসামী রহিমের ডাকে তার স্বামী সরল মনে কক্সবাজার থেকে টেকনাফ তার বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এক পর্যায়ে দিন শেষে দিবাগত রাত আনুমানিক ১১.৪০ ঘটিকায় আসামী রহিম তার স্বামীর মোবাইল হতে তার নিকট ফোন করে ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা মুক্তিপন দাবি করে এবং টাকা না দিলে তার স্বামীকে হত্যা করে লাশ গুম করে ফেলবে এ মর্মে নানা ভয়ভীতি প্রদর্শন করে এবং ফোন কেটে দেয়। এর প্রায় ১৮ মিনিট পরে আসামী রহিম তার স্বামীকে রক্তাক্ত এবং জখম করার একটি ভিডিও তার ইমু আইডিতে পাঠায়।
পরে বিষয়টি র্যাব-১৫ অবগত হয়ে র্যাবের একটি আভিযানিক দল একই তারিখ আনুমানিক ১৬.০০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে। আভিযানিক দল ভিকটিমকে উদ্ধারপূর্বক কক্সবাজার জেলার টেকনাফ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, অপহরণকারীকে পাওয়া যায়নি, অপরাধকারীদের ধরার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।