শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুপালং পুলিশ ক্যাম্পে আটক ব্যক্তিদের প্রাপ্ত বয়স হওয়ায় বিবাহের অনুমতি দিয়ে ছেড়ে দিলেন: সিআইসি
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৪৪৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উখিয়া থানাধীন রাজাপালং কুতুপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড-২৩, রুম-০২ হতে ভিকটিম উদ্ধার ও ১জন গ্রেফতার।

অদ্য ২০ মার্চ ২০২২ খ্রিঃ, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে কুতুপালং পুলিশ ক্যাম্পে নুর সাফা, স্বামী-মোস্তাক আহম্মদ, সাং-এমআরসি-৫৫৬৮৮-বি, রুম-০৪, শেড-২২, ব্লক-এফ, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প’ লিখিত অভিযোগ করেন যে, তার মেয়ে নুর আংকিস-কে নিয়ে জাহাঙ্গীর, পিতা-নুর সালাম, মাতা-ধলু বেগম, সাং-এমআরসি-২৫০৩২, রুম-২/৩, শেড-২৩, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প’’ পালিয়ে যায়। অভিযোগ প্রাপ্তির সাথে সাথে পুলিশ পরিদর্শক (নিঃ)/জনাব হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এর নেতৃত্বে এসআই (নিঃ)/খোরশেদ আলম এবং সঙ্গীয় ফোর্স বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ভিকটিম নুর আংকিস’কে উদ্ধার করে এবং জাহাঙ্গীর-কে আটক পূর্বক অত্র ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরবর্তীতে ১৫.১০ ঘটিকায় আটককৃত ব্যক্তি’কে ক্যাম্প সিআইসি জনাব জহিরুল আলম এর নিকট উপস্থাপন করলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে উভয়পক্ষের বয়স যাচাই করা হয়। তারা উভয়ই প্রাপ্ত বয়স্ক হওয়ায় সিআইসি মহোদয় তাদের বিবাহের অনুমতি দিয়ে উভয়ইকে মুক্তি প্রদান করে।

১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার জনাব মো: নাঈমুল হক পিপিএম জানান উভয়পক্ষ’কে তাদের পরিবারের জিম্মায় মুক্তি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ