বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ১৪ এপিবিএন পুলিশের অভিযানে সাড়ে সাত হাজার ইয়াবা সহ এক রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক, উখিয়া। / ৩৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া কুতুপালং পুলিশ ক্যাম্প থাকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক আসামী গ্রেফতার করেছেন ১৪ এপিবিএন সদস্যরা।

মঙ্গলাবার ২২ মার্চ ২০২২ খ্রিঃ দুপুর ২:৩০ ঘটিকার সময় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি, শেড-৩২, রুম-১ জালাল আহম্মদ এর দোকানের সামনে এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ)/জনাব হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এমআরসি-৬১১৯৩, রুম-৫/৬, শেড-৪৩, ব্লক-বি, এর মোঃ হারুনের ছেলে আজিম উল্লাহর হাতে থাকা ১টি কালো পলিথিনের মধ্যে ৩৮ টি নীল রংয়ের বায়ুরোধক জিপার প্যাকেট, যার ৩৭ টি জিপার প্যাকেটে ২০০শ পিস করে মোট ৭৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ পূর্বক অত্র ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।

১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার জনাব মো: নাঈমুল হক পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জব্দকৃত ইয়াবা ও গ্রেফতার আসামী’র বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ