কক্সবাজারের উখিয়া বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে ৪জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে (১) একজন সনাতন শর্মা সে কুতুপালং হিন্দু রোহিঙ্গা বলে জানা যায় অন্য ৩ জনের মধ্যে রয়েছেন (২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদারবিল গ্রামের নুর আলমের ছেলে জিহান,
(৩) রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাঙ্গরঘোনা গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল ইসলাম, ও
(৪) জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন। হতাহতদের সবাই সিএনজির যাত্রী ও চালক বলে জানা গেছে।
২২ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।
তবে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন ডাম্পার ও সিএনজির চালক।
বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানান, দূর্ঘটনায় পতিত সিএনজি (কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিলো অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিলো অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়।
মর্মাহত সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সন্জুর মোর্শেদ সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।