কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা থেকে ভাসানচর উদ্দেশ্যে ১৩ তম পর্বে ২য় দিনে উখিয়া ডিগ্রী কলেজ হতে ৫০১টি পরিবার, নারী-পুরুষ ১৫৪৪ রোহিঙ্গা শরণার্থী ভাসানচর স্থানান্তর করা হয়েছে।
৩০ মার্চ ২০২২ খ্রিঃ বুধবার ৮ টা থেকে বিকেল ৫ :১৫ ঘটিকা পর্যন্ত NSI এর তত্ত্বাবধানে এপিবিএন পুলিশের সহযোগিতায় বিভিন্ন ক্যাম্প থেকে আসা নিম্নোক্ত রোহিঙ্গা শরণার্থীদের উখিয়া ডিগ্রি কলেজ হতে ভাসানচর স্থানান্তর উদ্দেশ্যে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন।
১৩তম পর্বের ২য় দিনের পরিবার ৫০১টি, মোট রোহিঙ্গা শরণার্থী ১৫৪৪ জন।
অতিথি ১৫০ জন ভাসানচর বেড়াতে, মোট বাস ৩৫ টি, খালি বাস ২ টি,
অ্যাম্বুলেন্স ২ টি, NSI নোহা গাড়ি ৩ টি,
পুলিশ স্কট ৪ টি, কাভার ভ্যান ১১ টি।
১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, আজকের মতো ভাসানচর স্থানান্তর কার্যক্রম শেষ বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
গতকাল ২৯ মার্চ ২০২২ খ্রিঃ মঙ্গলবার দুপুর ও বিকালে ১৩ দফার প্রথম দিনে ২০টি বাসে করে ভাসানচরের উদ্দেশ্যে ৬৬৭টি পরিবারের ১৯৯৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ। এদিকে ২০২১ সালের ডিসেম্বর থেকে ১২ দফায় প্রায় ২৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়।