বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন এর অভিযানে নগদ সাড়ে ১১ লক্ষ টাকাসহ অর্থ পাচারকারী আটক
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৪২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে এগার লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশী টাকা সহ একজন দুস্কৃতিকারী ও অর্থ পাচার কারী রোহিঙ্গা গ্রেফতার করা হয়েছে ।

সোমবার ৪ এপ্রিল ২০২২ খ্রিঃ অনুমান ১২:৩০ ঘটিকা হতে ০২:১০ ঘটিকা পর্যন্ত ব্লক রেইড করে কুতুপালং ক্যাম্প পুলিশ ব্লক-এ,শেড ৪৩ এর রুম নম্বর-২ হতে রোহিঙ্গা দুস্কৃতিকারী ও অর্থ পাচার কারী ১। কামাল হোসেন (৪০), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মৃত আয়েশা খাতুন, সাং-এমআরসি-৬৩০৩৪, রুম-২, শেড-৪৩, ব্লক-এ, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার কে ১১ লক্ষ ৫০ হাজার টাকা সহ গ্রেফতার করেছেন ১৪ এপিবিএন সদস্যরা।

গ্রেফতারের পর তাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে সে কোন সন্তেষজনক উত্তর দিতে পারে নাই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে অর্থ পাচার ও চোরাচালানের সাথে জড়িত।সে বাংলাদেশ হতে এই টাকা পাচার করার জন্য মজুদ করেছিল মর্মে জানা গেছে এই তথ্য নিশ্চিত করেন, কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার জনাব নাইমুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ