শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার কুতুপালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজন গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৩৫৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজার র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়াস্থ একটি গোডাউনের ভিতর আমদানী নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশী সিগারেট মজুদ রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ৫ এপ্রিল ২০২২ খ্রিঃ আনুমানিক ২০.০৫ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ১। মাহমুদুল্লা @ ইসমাইল (২৬), (রোহিঙ্গা), পিতা-মৃত নুরুল আমিন, সাং-কুতুপালং ক্যাম্প নং-৭, ব্লক নং ই-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার; ২। মোস্তাক আহাম্মদ (৩২), পিতা-মৃত হাছু মিয়া, সাং-সেতেনির বটতলী পশ্চিম মরিচ্যা, ১ নং ওয়ার্ড, হলদিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দের ধৃত করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদ্বয়ের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে আমদানী নিষিদ্ধ সর্বমোট ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেট (৫৯,২০০ শলাকা) ও ৯০০ ক্যান এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অধিনায়ক, সহকারী পুলিশ সুপার, মোঃ বিল্লাল উদ্দিন জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ