শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ কর্মকাণ্ড শক্ত হাতে দমন করছেন: ১৪ এপিবিএন
নুরুল ইসলাম বিজয় (উখিয়া) / ৮৫৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ কর্মকাণ্ড ও অপরাধ শক্ত হাতে দমন করছেন ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ কর্মকাণ্ড দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ১৪ এপিবিএন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটলিয়ন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক এর সার্বিক চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা এখন অপকর্ম করার সাহস পাচ্ছে না, যেমন মহিবুল্লাহ হত্যাকান্ড থেকে শুরু করে অন্যান্য অপরাধকে কঠোর হস্থে দমন করে আসছে এই বিশেষ বাহিনী ১৪ এপিবিএন।

২০১৭ সালে ২৫শে আগষ্ট মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লক্ষ রোহিঙ্গা উখিয়ার কুতুপালং ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প বসবাসরত ক্যাম্প গুলোতে এক সময় অপরাধে অপরাধীদের আস্থানা গড়ে উঠে ছিল।
যা স্থানীয়দের জন্ম ভূমির জন্য রিতিমত আতংক ছিল।

বর্তমান ১৪ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটলিয়ন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম স্যার এর সঠিক পরিচালনায় এলাকায় শান্তি বিরাজ করছে, কিন্তু একটি বিশেষ কুচক্রি মহল সেই শান্তি বিরজমান পরিস্থিতিকে অশান্ত করার লক্ষ্যে পায়তারা করছে এবং এই বাহিনীর নামে অপবাদ সৃষ্টি করে সুবিধা ভোগের পায়তারা করছেন, এবিষয়ে ১৪ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটলিয়ন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম জানান, রোহিঙ্গা ক্যাম্পে- ক্যাম্প কমান্ডার ও ফোসদের সঠিক অভিযানে অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য, সন্ত্রাস দমন, ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গাদের গ্রেফতার এবং স্থানীয়দের নিরাপত্তায় কাজ করছেন। তিনি আরো বলেন ১৪ এপিবিএন বাহিনীর মান ক্ষুন্ন করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে পায়তারা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ