বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার ১৩ এপ্রিল দুপুর ২টায় নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত।
ত্রি বার্ষিক সম্মেলন শুরুর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ত্রি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক টিম প্রধান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী হোসেন খাঁন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উপ টিম প্রধান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগ টিম সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের টিম সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খাঁন,বাবু মৃদূল আইচ, টিম সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহমদ সাবেক মেম্বার, টিম সদস্য ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল বাহার মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল গফুর।
উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ ইব্রাহীম হেডম্যান ও 
সাধারণ সম্পাদক, মুফিজ উদ্দিন কন্ট্রাক্টর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক। এসময় উপস্থিত ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ১৫০ জন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগণ সহ উপস্থিত স্থানীয়দের ইফতার বিতরণ করা হয়।