রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার ২৩ এপ্রিল ২০২২ দুপুর ১২ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির এক প্রেস ব্রিফিং এতথ্য নিশ্চিত করে বলেন,
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির এর নেতৃত্বে ১টি বিশেষ টহলদল গত ১৯ হতে ২২ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২২ এপ্রিল ২০২২ তারিখে গর্জনবুনিয়া বিওপির আওতাধীন করবুনিয়া এলাকার ইয়াবা গডফাদার মোঃ ইকবাল হোসেন এর বাড়ী তল্লাশী করে ঘরের গোপন কুঠুরি হতে অতি কৌশলে লুকায়িত অবস্থায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ৫০,০০০ পিস ইয়াবাসহ ৪ জন আসামীকে গ্রেফতার করা হয় ।
আটককৃতরা হলেন, জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়া এলাকার মৃত-কবির আহম্মেদের ছেলে মোঃ মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), জালিয়াপালং করাইবুনিয়া গ্রামের আলী আহাম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫), পশ্চিম দিঘীনালা গ্রামের মোঃ কালু মিয়ার ছেলে মোঃ রফিক উল্ল্যাহ (২১), পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার কে আটক করা হয়।
একই দিনে রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক টহল অভিযানে এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ৪০,০০০ হাজার পিস ইয়াবাসহ ১ জন ধৃত আসামী মোঃ রফিক আলম (৩০), পিতা-মোঃ রশিদ আহমদ, গ্রাম-বড়ইতলী, পোষ্ট-মরিচ্যা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান’সহ সর্বমোট ৫ জন আসামী আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত মামলায় ইয়াবা গডফাদার মোঃ ইকবাল হোসেন এবং তার ভাই মোঃ ভুট্টো মিয়া, উভয়ের পিতা-আলী আহমেদ, গ্রাম-করাইবুনিয়া, পোষ্ট-চাকবৈঠা, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে পলাতক আসামী হিসেবে মামলা করা হয়।
একই দিনে আটককৃত ইয়াবা গডফাদার ইকবাল এর পরিবারের তথ্যের ভিত্তিতে রেজুপাড়া ও গর্জনবুনিয়া বিওপির সীমান্তের গহীন পাহাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৮ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখ্য, ২০১৯ সনের পর এটিই এখন পর্যন্ত একই অভিযানে বিজিবির উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১০৪ কোটি ১৮ লক্ষ ২৫ হাজার ৬০০ শত টাকা মূল্যের ৩৪ কোটি ৭২ হাজার ৭৫২ পিস বার্মিজ ইয়াবা এবং ৭০কোটি ১০লক্ষ টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৭৪ কোটি ২৮ লক্ষ ২৫ হাজার ৬০০ শত টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪০ জন আসামী আটক করা হয়।
বিজিবি, সেক্টর সদর দপ্তর, রামু এর অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি, রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি, এবং কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি কর্তৃক গত ১ জানুয়ারি ২০২২ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮কোটি ৩লক্ষ ৭হাজার ৫০০ শত টাকা মূল্যের ৫৬লক্ষ ১হাজার ২৫ পিস ইয়াবা এবং ১৬৭কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৩.৫৫০ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ৩৩৫,৭৮,০৭,৫০০/ (তিনশত পয়ত্রিশ কোটি আটাত্তর লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪৩৪ জন আসামী আটক করা হয়েছে।