কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ২২০টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্তান্তর করা হয়।
মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২খ্রিঃ বেলা ১২ টায় দিকে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত, উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২২০টি ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তাজ উদ্দিন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী সহ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সরাসরি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলায় উপকারভোগীদের জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রাথমিকভাবে ২৩১ জন পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে দুই শতাংশ জমিতে দুই রুমের পাকা ঘরের সঙ্গে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা, আশ্রয়ণ প্রকল্পের বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সু-ব্যবস্থা করা হয়।